×
ব্রেকিং নিউজ :
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতলো স্পেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২৪-০৪-২৩
  • ২৩৪৩৫০০২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বান্দরবানের থানচিতে সোনালী ও কৃষি ব্যাংকের শাখায় ডাকাতির ঘটনায় গ্রেফতার ৭ জনকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। তারা হলেন, ভান নুন নোয়াম বম, লাল নূন নোয়াম (৬৮), লাল দাভিদ বম (৪২), চমলিয়ান বম (৫৬), লাল পেক লিয়ান (৩২), লাল মিন বম (৫০) ও ভান বিয়াক বম (২৩)।
মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুর ২টায় বান্দরবান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ এস এম এমরান তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
পুলিশ জানায়, সোমবার বিকেলে বান্দরবানের রুমা সদরে যৌথবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে ব্যাংক ডাকাতির ঘটনায় ৭ আসামীকে গ্রেফতার করে। 
বান্দরবান আদালত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) প্রিয়েল পালিত জানান, ৭ আসামীকে আদালতে তোলা হলে বিচারক তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
গত ২ এপ্রিল রাত সাড়ে আটটার দিকে প্রথমে বান্দরবানের রুমার সোনালী ব্যাংক শাখায় ডাকাতির উদ্দেশ্যে প্রবেশ করে অস্ত্রধারীরা। ধারণা করা হচ্ছে ওই সময় কেএনএফের শতাধিক সদস্য অংশ নেয়। এ সময় তাঁরা ব্যাংকের ভল্ট ভেঙে টাকা লুট করার চেষ্টা চালায়। টাকা নিতে না পেরে তারা পুলিশ ও আনসার সদস্যদের কাছ থেকে ১৪টি অস্ত্র ও ৪১৫টি গুলি লুট করে। পরে ব্যবস্থাপক নেজাম উদ্দীনকে অপহরণ করে নিয়ে যায়। অভিযান চালিয়ে ৪৮ ঘণ্টা পর তাকে রুমা বাজার এলাকা থেকে উদ্ধার করে র‌্যাব।
এদিকে রুমার ডাকাতি ও হামলার ১৭ ঘণ্টা পর থানচি উপজেলার সোনালী ও কৃষি ব্যাংকের দুটি শাখা থেকে সাড়ে ১৭ লাখ টাকা লুট করে অস্ত্রধারীরা। এসব ঘটনায় রুমা ও থানচি থানায় ৯টি মামলা হয়েছে। কেএনএফসদস্যসহ এ পর্যন্ত ৬৬ জনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে ৫৩ জনকে রিমান্ডে নিয়েছে পুলিশ। লুট হওয়া অস্ত্র ও গুলি এখনো উদ্ধার করা যায়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat