×
ব্রেকিং নিউজ :
মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনি প্রচারণা শেষ করলেন তারেক রহমান বিএনপি সরকার গঠন করলে জলবদ্ধতা নিরসনের উদ্যোগ গ্রহণ করা হবে: তারেক রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভুয়া অফিস আদেশ সম্পর্কে ইসির সতর্কবার্তা সিলেট সিটি কর্পোরেশনের মতবিনিময় সভায় রমজানে ন্যায্যমূল্যে পণ্য বিক্রির আহ্বান শেষ দিনে বগুড়ায় তারেক রহমানের আসনে ধানের শীষের পক্ষে মহিলা দলের মিছিল মাদারীপুরে ধানের শীষে ভোট চাইলেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার শহিদুল ইসলাম ঝালকাঠিতে নির্বাচনে ম্যাজিস্ট্রেটদের করণীয় সম্পর্কে অবহিতকরণ সভা ভোট নিয়ে ষড়যন্ত্র হলে প্রতিহত করা হবে : মির্জা আব্বাস ক্ষমতার পরিবর্তন নয়, রাষ্ট্র সংস্কারই দেশের প্রধান প্রয়োজন : মাওলানা মামুনুল হক জাতির উদ্দেশ্যে ভাষণ : দলমত নির্বিশেষে নিরাপদ দেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের
  • প্রকাশিত : ২০১৯-০১-২৩
  • ৪৩৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
উন্নত দেশ গড়ার প্রত্যয়ে কাজ করতে হবে :পরিবেশ মন্ত্রী
নিউজ ডেস্ক:–জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা করে উন্নত দেশ গড়ার প্রত্যয়ে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন। মন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর আজই প্রথম বন অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন তিনি। সভায় আরো উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলাবায়ু পরিবর্তন উপমন্ত্রী হাবিবুন নাহার এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী। মতবিনিময়কালে বন বিভাগের কর্মকর্তাগণ সরকারের বিগত দশ বছরের অর্জিত সাফল্য এবং কার্যক্রম উপস্থাপন করেন। পরে মন্ত্রী চলমান কার্যক্রমের সকল প্রতিবন্ধকতা অতিক্রম করে কার্যক্রম বাস্তবায়নের জন্য সকলকে উৎসাহিত করেন এবং নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, পরিকল্পনা অনুযায়ী কাজ করতে হবে। ২০২১ সালের মধ্যে বনভূমি বাড়ানোর যে লক্ষ্যমাত্রা সরকার নির্ধারণ করেছে, যে কোনো মূল্যে তা অর্জন করতে হবে। উপজেলা পর্যায়ে যে নার্সারিসমূহ আছে তার জন্য স্থায়ীভাবে স্থান বরাদ্দের জন্য জেলা প্রশাসকের কাছে চিঠি লেখা হবে। দারিদ্র্য বিমোচনের স্বার্থেই সামাজিক বনায়ন কার্যক্রম জোরদারের ওপর গুরুত্ব আরোপ করে মন্ত্রী বলেন, প্রয়োজনে সড়কপথ ও রেলপথসমূহের পাশে পরিত্যক্ত জায়গাগুলো সামাজিক বনায়নের আওতায় নিয়ে আসার জন্য চেষ্টা করা হবে। বন বিভাগের দখলকৃত জমির হালনাগাদ তালিকা প্রস্তুত করে তা পুনরুদ্ধারের ব্যবস্থা করা হবে বলে মন্ত্রী জানান। নতুন করে কোনো জায়গা যাতে বেদখল না হয় সেদিকে সতর্ক দৃষ্টি রাখার জন্য তিনি কর্মকর্তাদের কড়া নির্দেশনা প্রদান করেন। সুন্দরবনের পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্ব আরোপ করে মন্ত্রী বলেন, সুন্দরবন এখন বিশ^ ঐতিহ্যের অংশ। এটি যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। মন্ত্রী বলেন, নির্বাচনি ইশতেহারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার যে প্রত্যয় ব্যক্ত করেছেন তা সবাইকে মনে রাখতে হবে এবং মেনে চলতে হবে। তিনি তাঁর মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত মন্ত্রণালয় হিসেবে প্রতিষ্ঠার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। উপমন্ত্রী হাবিবুন নাহার রামপালে বিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য প্রধানমন্ত্রীর প্রশংসা করে বলেন, এ বিদ্যুৎ কেন্দ্রের জন্য সুন্দরবনের কোনো ক্ষতি হবে না। বিদ্যুৎ কেন্দ্র চালু হবার আগেই সুন্দরবনের কিছু কিছু সুন্দরী গাছের পাতা বিবর্ণ হওয়ার কারণ ক্ষতিয়ে দেখতে তিনি বন বিভাগের কর্মকর্তাদের নির্দেশনা দেন। উপমন্ত্রী দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, সুন্দরবন এলাকায় যে কোনো অনিয়ম রোধ করার ব্যবস্থা করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat