×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২০-০৩-১৪
  • ৪৫৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলার কারিগর : আমু

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডিজিটাল বাংলা গড়ার কারিগর হিসেবে আখ্যায়িত করে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু বলেছেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ক্ষমতায় আসার পর আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার আমুল পরিবর্তন সাধিত হয়েছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী একটি যুগোপযোগী শিক্ষানীতি প্রনয়ন করেছেন। গ্রামের বিদ্যালয়গুলোতে ল্যাপটপ, মাল্টিমিডিয়াসহ ডিজিটাল ল্যাব স্থাপন করা হয়েছে।আমু আরো বলেন, এসব কিছুই করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেজন্যই তিনি ডিজিটাল বাংলার কারিগর।
আমির হোসেন আমু ঝালকাঠির সরকারি হরচন্দ্র বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।আমির হোসেন আমু বলেন, ক্রীড়াক্ষেত্রে নতুন একটি অধ্যায় সৃষ্টি হয়েছে। ক্রিকেটের কারণে বাংলাদেশের সুনাম বৃদ্ধি পাচ্ছে। তাই বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করতে হবে।শেখ হাসিনা শিক্ষাব্যবস্থার উন্নয়ন করে যাচ্ছেন উল্লেখ করে আমু বলেন, সরকার দেশের সকল প্রাইমারি বিদ্যালয় জাতীয়করণ করেছে। বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের বিনামূল্যে বই দেওয়া হচ্ছে। বিভিন্ন বৃত্তি-উপবৃত্তি দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এ কারণে শিক্ষার্থী ঝড়ে পড়ার হারও কমেছে।শিশুদের বিদ্যালয়মুখী করারও পরামর্শ দেন আমু।পরে তিনি প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ী ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন।জেলা প্রশাসক মো. জোহর আলীর সভাপতিত্বে বিদ্যালয়ের সভাকক্ষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র মো. লিয়াকত আলী তালুকদার, সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাঈদ মো. ফরিদ। প্রতিযোগিতায় ৩০টি ইভেন্টে দুই শতাধিক ছাত্রী অংশ নেয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat