×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২১-০৪-০১
  • ৮৫৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মিয়ানমারে নিযুক্ত জাতিসংঘ দূত এশীয় এদেশটির ক্রমবর্ধমান সংকটের বিষয়ে পদক্ষেপ গ্রহণের জন্য বুধবার নিরাপত্তা পরিষদের প্রতি অনুরোধ জানিয়েছেন। জান্তা বাহিনী গণতন্ত্রপন্থী বিক্ষোভের ওপর সহিংস দমনপীড়ন চালানোর প্রেক্ষাপটে তিনি গৃহযুদ্ধ ও ব্যাপক রক্তপাতের ঝুঁকির ব্যাপারে সতর্ক করেছেন। খবর এএফপি’র।
মিয়ানমারের নির্বাচিত নেতা অং সান সুচি গত ১ ফেব্রুয়ারি সামরিক বাহিনীর হাতে ক্ষমতাচ্যূত হওয়ার পর থেকে প্রতিদিনের বিক্ষোভে সহিংসতায় এ পর্যন্ত ৫২০ জনের বেশি মানুষ নিহত হয়েছে। আর এই সামরিক অভ্যুত্থানের মধ্যদিয়ে মিয়ানমারের এক দশকের গণতন্ত্রের অভিজ্ঞতার কবর রচিত হয়েছে।
এএফপি জানায় জাতিসংঘের বিশেষ দূত ক্রিস্টিন স্করেনার বার্জানার রুদ্ধদ্বার সেশনে বলেন, ‘মিয়ানমারের জনগণের ন্যায্য দাবি আদায়ে এবং দেশটির বহুমাত্রিক বিপর্যয় ঠেকাতে সমন্বিত পদক্ষেপ গ্রহণে সহজলভ্য সকল উপায় অবলম্বনের কথা বিবেচনা করতে আমি নিরাপত্তা পরিষদের প্রতি অনুরোধ জানাচ্ছি।’
তিনি বলেন, তিনি জান্তার সাথে সংলাপের পথ খোলা রেখেছেন। তিনি আরো বলেন, ‘আমরা যদি কেবলমাত্র তাদের আলোচনার প্রস্তুতির জন্য অপেক্ষা করি, তাহলে দেশটির সার্বিক পরিস্থিতির কেবলই অবনতি ঘটবে। সেখানে যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে তাতে দেশটিতে ব্যাপক রক্তপাত আসন্ন হয়ে পড়েছে বলে ধারণা করা হচ্ছে।’
জাতিসংঘে নিযুক্ত ব্রিটেনের দূত বারবারা উডওয়ার্ড সাংবাদিকদের বলেন, নিরাপত্তা পরিষদ ‘ঐক্যবদ্ধভাবে তাদের নিন্দা’ জানিয়েছে এবং তারা মিয়ানমার সংকটের সমাধানে পদক্ষেপের পরিসর নিয়ে আলোচনা করছে। ব্রিটেনের অনুরোধের প্রেক্ষিতে নিরাপত্তা পরিষদের এ বৈঠক আহ্বান করা হয়।
এদিকে মিয়ানমারের প্রধান মিত্র দেশ চীন নেপিদোর বিরুদ্ধে যেকোন ধরনের নিষেধাজ্ঞা আরোপের বিষয় নাকচ করে দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat