×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২১-০৬-১০
  • ৮৭১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দুর্নীতির মাধ্যমে অবৈধভাবে গ্যাসের আবাসিক সংযোগ দেওয়ার অভিযোগে চট্টগ্রামে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির (কেজিডিসিএল) জিএমসহ দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে দুদক। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে নগরের ষোলশহর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া দুই কর্মকর্তা হলেন- কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস ডিভিশনের মহাব্যবস্থাপক (জিএম) প্রকৌশলী মো. সারওয়ার হোসেন ও ফৌজদারহাট ট্রান্সমিশন শাখার ব্যবস্থাপক মজিবুর রহমান। এরআগে এই ঘটনায় দুদক সম্মিলিত-১ এর কর্মকর্তা শরীফ উদ্দীন বাদি হয়ে পাঁচ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
দুদক কর্মকর্তা শরীফ উদ্দীন বলেন, দুর্নীতি করে জাল-জালিয়াতির মাধ্যমে অবৈধভাবে গ্যাস সংযোগ দেওয়ায় পাঁচ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গ্রেপ্তার দুজন ছাড়াও কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন লিমিটেডের সাবেক মহাব্যবস্থাপক বর্তমানে অবসরপ্রাপ্ত মোহাম্মদ আলী চৌধুরী, টেকনিশিয়ান দিদারুল আলম ও গ্রাহক মুজিবুর রহমানকে আসামি করা হয়।
দুদক সূত্র জানায়, ২০১৬ সাল থেকে চট্টগ্রামে আবাসিক গ্রাহকের গ্যাস সংযোগ বন্ধ রয়েছে। তবে কোনো গ্রাহক তার নামে থাকা সংযোগ স্থানান্তর করতে পারেন।
গ্রাহক মুজিবুর রহমান তার চান্দগাঁও এলাকার বাসায় নগরের হালিশহরের এম এম সালাম নামের এক ব্যক্তির নামে থাকা ১২টি দ্বৈত গ্যাসের চুলা জালিয়াতির মাধ্যমে সংযোগ নেন। ২০১৮ সালের জালিয়াতির এ ঘটনা দুদক অনুসন্ধান করে সত্যতা পেয়ে মামলা করে।
এতে যোগসাজশ রয়েছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির কর্মকর্তাদের। এ জন্য তাদের আসামি করা হয়েছে বলে জানান মামলার বাদী দুদকের উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat