×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২১-০৬-২৯
  • ৮৯৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কোরবানীর ঈদে বাড়ি আসার কথা ছিল ইঞ্জিনিয়ার নোমানের। ঈদের আগেই বাড়ি আসলো তবে কফিন বন্দি হয়ে। ইঞ্জিনিয়ার নোমানের মরদেহ দেখে স্বজনদের আহাজারিতে এলাকার বাতাস ভারি হয়ে ওঠে।   
আজ মঙ্গলবার সকালে নামাজে জানাজায় অংশ নেয়া শত শত মানুষের চোখের জলে পাঁচবিবি পৌর এলাকার টিএন্ডটি পাড়াতে পারিবারিক কবরস্থানে দাফন করা হলো মগবাজারের ভবনে বিষ্ফোরণের ঘটনায় নিহত  ইঞ্জিনিয়ার রুহুল আমিন নোমান (৩২) কে।                         
নিহত নোমানের বাবা ডা. খয়বর আলী বলেন, মৃত্যুর আগের দিনও কথা হয় ছেলের সঙ্গে। কোরবানীর ঈদে বাড়ি আসার কথা হয়। আমার ২ মেয়ে ১ ছেলে । নোমান সবার ছোট। ঢাকার ধানমিন্ড এলাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে লেখাপড়া  করে। লেখাপড়া শেষ করে  ঢাকাতেই  ’রহমান রহমান’ এসোসিয়েটস নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি শুরু করে ঢাকাতেই থাকতো পরিবার নিয়ে। তার ২ বছরের এক কন্যা সন্তান রয়েছে। গত রোববার ঢাকা মগবাজার এলাকায় বিষ্ফোরণের ভবন ধ্বসে পড়ার ঘটনায় অন্যদের সঙ্গে নোমানও ঘটনাস্থলে মারা যান। পরিবারের লোকজনেরা খবর পেয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গ থেকে লাশ নিয়ে সোমবার রাতে জয়পুরহাটের পাঁচবিবি পৌর শহরের টিএন্ডটি পাড়ার বাড়িতে পৌঁছে। মঙ্গলবার সকালে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।  নোমানের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat