×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২১-০৯-২৬
  • ৬৫৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

উত্তর কোরীয় নেতার প্রভাবশালী বোন কিম ইউ জং বলেছেন, পারস্পরিক শ্রদ্ধা ও নিরপেক্ষতা নিশ্চিত হলে কেবল আন্ত:কোরীয় আলোচনা সম্ভব হতে পারে। 
শনিবার এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। গত দুদিনে এটি তার দ্বিতীয় বিবৃতি।
এর আগে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট উত্তরকোরিয়ার সাথে রাষ্ট্রীয় পর্যায়ের যুদ্ধ অবসানে আনুষ্ঠানিক ঘোষণার আহ্বান জানালে শুক্রবার কিম ইউ জং সিউলের প্রতি শত্রুতাপুর্ণ নীতি বন্ধের অনুরোধ জানান। 
দুই কোরিয়ার মধ্যে ১৯৫০ থেকে ৫৩ সাল পর্যন্ত যুদ্ধ চলে। কোন শান্তি চুক্তি ছাড়া কেবলমাত্র অস্ত্রবিরতির মাধ্যমে এ যুদ্ধ শেষ হয়। কিন্তু কার্যত অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে দুদেশ যুদ্ধে লিপ্ত রয়েছে। 
পিয়ংইয়ং এর সরকারি বার্তা সংস্থা কেসিএনএ প্রচারিত এক বিবৃতিতে কিম বলেন, তার ভাই ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইনের মধ্যে কেবলমাত্র তখনই আলোচনা সম্ভব যখন পরষ্পরের মধ্যে নিরপেক্ষতা  ও শ্রদ্ধার বিষয়টি নিশ্চিত হবে। 
তিনি আরো বলেন, শীর্ষ সম্মেলন এবং গঠনমূলক আলোচনার মাধ্যমে  যুদ্ধ বন্ধের ঘোষণার জন্যে বৈঠক তাড়াতাড়ি অনুষ্ঠিত হতে পারে।
কিম ইউ জং বলেন, উত্তর ও দক্ষিণের একে অপরকে দোষারূপ করা এবং বাকযুদ্ধে লিপ্ত হয়ে সময় নষ্ট করার দরকার নেই। 
উল্লেখ্য, চলতি মাসেই উত্তর কোরিয়া দূর ও স্বল্প পাল্লার দুটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। 
দক্ষিণ কোরিয়া গত সপ্তাহে সাবমেরিন থেকে ব্যালাষ্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। এর মাধ্যমে দক্ষিণ কোরিয়া বিশ্বে উন্নত এ প্রযুক্তির মুষ্টিমেয় কয়েকটি দেশের একটিতে পরিণত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat