×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-০৫-২১
  • ৪৪৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নিউইয়র্ক সফররত পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম  সেখানকার বাংলাদেশ কনস্যুলেট জেনারেল পরিদর্শন করে কনস্যুলেটের কর্মকর্তাদেকে সেবার মান সমুন্নত রাখার নির্দেশ দিয়েছেন।
আজ ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শাহরিয়ার সেখানকার সময় অনুযায়ী শুক্রবার তিনি কনস্যুলেট পরিদর্শন করেন।
বাংলাদেশের স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী ও বাংলাদেশ-যুক্তরাষ্ট্র কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে তিনি যুক্তরাষ্ট্রের সাথে অর্থনৈতিক কূটনীতি, ডায়াসপোরা কূটনীতি এবং সাংস্কৃতিক কূটনৈতিক তৎপরতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন। এ ছাড়াও তিনি কনস্যুলেটের নিজস্ব ভবন ক্রয়ের প্রক্রিয়া বেগবান করার জন্য কনস্যুলেটের কর্মকর্তাদের নির্দেশ দেন।
শাহরিয়ার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অপ্রতিরোধ্য অগ্রযাত্রার চিত্র তুলে ধরে, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীদের ভূমিকার প্রশংসা করেন।
কনস্যুলেটের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে বৈঠককালে তিনি সরকারের জনবান্ধব সেবাকে আরো মানসম্মত ও দ্রুততার সাথে প্রদানের পরামর্শ দেন।
কনসাল জেনারেল প্রতিমন্ত্রীকে কনস্যুলেটের চলমান সার্বিক কর্মকান্ড সম্পর্কে অবহিত করেন এবং প্রতিমন্ত্রীর নির্দেশ পালনে যথাযথ ব্যবস্থা গ্রহণের অঙ্গীকার করেন। বৈঠকে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের উপ-স্থায়ী প্রতিনিধি মো. মনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।
কনস্যুলেটে আগমনকালে কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলামসহ সকল কর্মকর্তা ও কর্মচারী পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান। এর পর তিনি কনস্যুলেটের সকল শাখার কাজ-কর্ম প্রত্যক্ষ করেন। কনস্যুলেটের বর্তমান কর্মকান্ড এবং নিয়মতান্ত্রিক সেবা প্রদান কার্যক্রমে তিনি সন্তেুাষ প্রকাশ করেন।
জাতিসংঘে গুরুত্বপূর্ণ বৈঠকে যোগদান করার উদ্দেশে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বর্তমানে নিউইয়র্ক সফর করছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat