×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৩-০১-১৭
  • ৯৬৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের(বিওএ) আয়োজনে ‘শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস-২০২৩’ এর ময়মনসিংহ বিভাগের আন্ত:জেলা পর্ব শুরু হয়েছে।
আজ স্থানীয় রফিক উদ্দিন স্টেডিয়ামে সকাল ১১টায় প্রতিযোগিতার উদ্বোধন করেন ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থার সভাপতি ও বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাস। অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে জাতীয় পতাকা ও অলিম্পিক এসোসিয়েশনের পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে গেমসের উদ্বোধন উদ্বোধন করা হয়।
উদ্বোধনী দিনে ফুটবল তরুণ বিভাগে শেরপুর জেলা দলকে ৪-০ গোলে হারিয়ে ময়মনসিংহ জেলা দল ৩ পয়েন্ট অর্জন করে। অপর ম্যাচে শেরপুর জেলা দলকে ২-০ গোলে হারায় নেত্রকোণা জেলা দল।
তরুণী বিভাগে শেরপুর জেলা দলকে ৪-০ গোলে হারিয়ে ময়মনসিংহ জেলা দল ৩ পয়েন্ট অর্জন করে। নেত্রকোণা জেলা বনাম শেরপুর জেলা দলের মধ্যকার অপর ম্যাচটি গোলশুন্য ড্র হয়।
ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদ জাহান চৌধুরী শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্রাচার্য্য, জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এহতেশামুল আলম, জেলা পরিষদ চেয়ারম্যান ইউসুফ খান পাঠান, বিভাগীয় ক্রীড়া সংস্থার সহসভাপতি মমতাজ উদ্দিন, বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদুওয়ান। এছাড়াও চার জেলার ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।
ময়মনসিংহে বিভাগে শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস-২০২৩ দ্বিতীয় পর্বে ৫টি ইভেন্ট অনুষ্ঠিত হচ্ছে। ময়মনসিংহে ১৭-১৮ জানুয়ারি ফুটবল, ১৯ জানুয়ারি এ্যাথলেটিকস এবং ২০ জানুয়ারি সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। শেরপুর জেলা সদরে ব্যাডমিন্টন ও দাবা খেলার প্রতিযোগিতা ২১ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat