×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৩-০৮-০৫
  • ১০৫৩৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সম্প্রতি মুক্তি পাওয়া ‘জারা হাতকে জারা বাঁচকে’ সিনেমায় সারা আলী খানের অভিনয় দর্মকমহলে বেশ প্রশংসিত হয়। পাশাপাশি বক্স অফিসেও সিনেমাটি দারুণ প্রভাব ফেলে। এর আগে সারার অভিনয় নিয়ে যারা নেতিবাচক আলোচনা করেছেন তারাও সারা বন্দনা করেন। তবে সেই রেশ কাটতে না কাটতেই আবারও ট্রলের শিকার হলেন এই অভিনেত্রী।
সম্প্রতি একটি ম্যাগাজিনের কাভার গার্ল হয়ে হাজির হন সারা। যেখানে তার পোশাক এবং পোজ মন জয় করতে পারেনি নেটিজেনদের। ছবিটি প্রকাশ পেতেই নেচিবাচক মন্তব্যে ভরে যায় কমেন্ট বক্স। একজন মন্তব্য করেছেন, ‘যখন শিক্ষক শাস্তি দেন এবং হাত ওপরে তুলতে বলেন, আপনাকে তেমনই লাগছে।’
আরেকজন লিখেছেন, ‘পুরোই জগাখিচুড়ি।’ কেউ আবার ‘সস্তা ফটোশপ’ বলে উড়িয়ে দিয়েছেন।আবার কেউ লিখেছেন, ‘আজকের দিনে এবং বয়সে এমন এক্সপ্রেশন, ব্যাকগ্রাউন্ড! কীভাবে সম্ভব? এটা কী দেখালেন?’
তবে এবারই প্রথম নয়, এর আগেও একাধিকবার নিজের পোশাক, স্টাইল ও অভিনয় নিয়ে ট্রলের শিকার হতে দেখা গেছে তাকে। যদিও বিষয়টি নিয়ে কখনোই বিচলিত হননি সারা। তিনি বলেন, ‘আমি কখনোই বিখ্যাত সেলিব্রেটির মতো চলতে চাই না। এমনকি তাদের মতো একাধিক দামি পোশাকও আমার নেই। আমি সাধারণ মানুষের মতোই জীবনযাপন করার চেষ্টা করি।’
সারা আরও বলেন, ‘আমি সব ধরনের সমালোচনাকেই পছন্দ করি এবং সমালোচকদের প্রশংসা করি। কারণ আমি দর্শকদের জন্যই কাজ করি। তাদের কোনো কাজ পছন্দ না হলে সমালোচনা করবেন এটাই স্বাভাবিক। তবে ভালো কাজের চেষ্টা করা আমার কর্তব্য। তাছাড়া আমি এমন পরিবেশে বড় হয়েছি যেখানে বাহ্যিক বিষয়গুলো মুখ্য নয়। তাই কে কী বললো তা নিয়ে কখনোই বিচলিত হই না।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat