×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৩-০৮-১৮
  • ৯৬২৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নয় জন মারা গেছেন। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে আরও এক হাজার ৫৬৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এছাড়া চলতি বছরে এখন পর্যন্ত এই রোগে আক্রান্তের সংখ্যা ৯৫ হাজার ৮৭৭ জন।
শুক্রবার (১৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে এক হাজার ৫৬৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে ঢাকা সিটিতে ৮০৪ জন এবং ঢাকার বাইরে ৭৬১ জন।
গত ২৪ ঘণ্টায় সারাদেশে মোট দুই হাজার ৬৪৪ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এরমধ্যে ঢাকা সিটির বিভিন্ন হাসপাতাল থেকে ৯৭৮ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে থেকে এক হাজার ৬৬৬ জন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নয় জনের জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে সাত জন ঢাকা সিটিতে এবং দুই জন ঢাকার বাইরে মারা যান।
এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৪৫৩ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ঢাকা সিটিতে ৩৪৩ জন এবং ঢাকার বাইরে ১১০ জন।
চলতি বছরের ১৮ আগস্ট পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ৯৫ হাজার ৮৭৭ জন। এরমধ্যে ঢাকা সিটিতে ৪৬ হাজার ৯৩৩ জন ও ঢাকার বাইরে ৪৮ হাজার ৯৪৪ জন।
চলতি বছরে এ পর্যন্ত মোট ৮৭ হাজার ৮৫১ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এরমধ্যে ঢাকা সিটির বিভিন্ন হাসপাতাল থেকে ৪২ হাজার ৯৬৭ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতাল থেকে ৪৪ হাজার ৮৮৪ জন।
বর্তমানে সারাদেশে মোট সাত হাজার ৫৭৩ জন ডেঙ্গুরোগী হাসপাতালে চিকিৎসাধীন। এরমধ্যে ঢাকা সিটিতে তিন হাজার ৬২৩ জন এবং ঢাকার বাইরে তিন হাজার ৯৫০ জন।
এতে আরও বলা হয়, চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার হার শতকরা ৯২ শতাংশ। হাসপাতালে ভর্তি থাকার হার আট শতাংশ এবং মৃত্যুর হার শূন্য দশমিক পাঁচ শতাংশ।
গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ৬২ হাজার ৩৮২ জন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২৮১ জন মারা যান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat