×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৩-১২-০৯
  • ৫৭৫৯২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আগামীকাল ১০ ডিসেম্বর ময়মনসিংহ মুক্ত দিবস। ময়মনসিংহবাসী উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে ঐতিহাসিক ময়মনসিংহ মুক্ত দিবসটি উদযাপনের অপেক্ষায় রয়েছে।
১৯৭১ সালের এই দিনে প্রয়াত ধর্মমন্ত্রী ও আওয়ামী লীগের জেলা শাখার সাবেক সভাপতি অধ্যক্ষ মতিউর রহমানের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা এবং ভারতীয় মিত্র বাহিনী ব্রহ্মপুত্র নদের শম্ভুগঞ্জ ফেরিঘাট পার হয়ে ময়মনসিংহ শহরের দিকে যাত্রা করে। জয়বাংলা শ্লোগান দিয়ে সার্কিট হাউস মাঠে পৌঁছে স্বাধীন বাংলাদেশের লাল সবুজের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ময়মনসিংহকে মুক্ত করে।
কয়েকজন প্রত্যক্ষদর্শী ও মুক্তিযোদ্ধা  জানান, মুক্তিযোদ্ধা ও মিত্র বাহিনী সার্কিট হাউসের দিকে অগ্রসর হওয়ার সময় শত শত উল্লাসিত মানুষ, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভানুধ্যায়ী মুক্তিযোদ্ধা ও মিত্র বাহিনীকে স্বাগত জানায়। ১৯৭১ সালের ৯ ডিসেম্বর মধ্যরাতে টাঙ্গাইল জেলা দিয়ে পাকিস্তানি হানাদার বাহিনী ঢাকায় পালিয়ে যায়। ১৯৭১ সালের ১৭ এপ্রিল টাঙ্গাইলের কালিহাতীতে পাকিস্তানি বাহিনী ও মুক্তিযোদ্ধাদের মধ্যে তুমুল যুদ্ধ হয়। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় এই অঞ্চলে এটিই প্রথম ভয়াবহ যুদ্ধছিল বলে মুক্তিযোদ্ধারা জানায়। ১৯৭১ সালের ২২ এপ্রিল পাকিস্তানি সৈন্যরা ময়মনসিংহ শহরে প্রবেশ করে। জেলার হালুয়াঘাট থানার চেয়ে হালুয়াঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকায় মুক্তিযোদ্ধারা তাদের শক্ত দখল গড়ে তোলে। স্বাধীনতা যুদ্ধের সময় সীমান্ত এলাকায় বেশ কয়েকটি যুদ্ধ সংঘটিত হয়।
১৯৭১ সালের ৭ ডিসেম্বর মুক্তিযোদ্ধারা হালুয়াঘাট দখলদার বাহিনীর হাত থেকে মুক্ত করেন এবং ৮ ডিসেম্বর ফুলপুর ও ভালুকা, ফুলবাড়ীয়া, গৌরীপুর উপজেলা এবং ১০ ডিসেম্বর মুক্তাগাছা উপজেলাকে মুক্ত করেন। প্রতিবছর জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ ময়মনসিংহে ঐতিহাসিক ময়মনসিংহ মুক্ত দিবস উদযাপন করে আসছে।
দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ যৌথভাবে সপ্তাহব্যাপী বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ১০টায় বিজয় র‌্যালি, এটি ছোটবাজার মুক্তমঞ্চ থেকে বের হবে। এর আগে জাতীয় পতাকা ও মুক্তিযুদ্ধ পতাকা উত্তোলণ করা হবে। মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে। এছাড়াও জেলার অন্যান্য উপজেলায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মুক্ত দিবস পালিত হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat