×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৪-০১-১৫
  • ৩৪৭৪৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শিল্প ও সংস্কৃতি ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ (২০২১ ও ২০২২ অর্থ বছরে) ‘শিল্পকলা পদক’ পাচ্ছেন ২০ জন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠান।
২০২১ সালে পদকপ্রাপ্তরা হলেন, যন্ত্রসঙ্গীতে মো: নূরুজ্জামান, নৃত্যকলায়  শারমীন হোসেন, কণ্ঠসংগীতে সাদি মহম্মদ, চারুকলায় শিল্পী বীরেন সোম, নাট্যকলায় অধ্যাপক আবদুস সেলিম, লোকসংস্কৃতিতে মো: নহীর উদ্দিন, চলচ্চিত্রে ড. মতিন রহমান, আবৃত্তিতে কাজী মদিনা, যাত্রাশিল্পী  ক্যাটাগরীতে এম. এ. মজিদ এবং সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন/সংগঠক- জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ। 
২০২২ সালে পদকপ্রাপ্তরা হলেন : যন্ত্রসঙ্গীতে  ফোয়াদ নাসের, নৃত্যকলায় সাজু আহম্মেদ, কণ্ঠসংগীতে এলেন মল্লি¬ক, চারুকলায় অধ্যাপক অলক রায়, নাট্যকলায়  খায়রুল আলম সবুজ, লোকসংস্কৃতিতে সুনীল কর্মকার, ফটোগ্রাফিতে রফিকুল ইসলাম, আবৃত্তিতে মীর বরকতে রহমান, যাত্রাশিল্পে অরুণা বিশ্বাস এবং সৃজনশীল ক্যাটাগরীতে সাংস্কৃতিক গবেষক- ড. সফিউদ্দিন আহমদ।
শিল্পকলা একাডেমি এক সংবাত বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘শিল্পকলা পদক’ প্রবর্তন বাংলাদেশের শিল্প-সংস্কৃতির ইতিহাসে একটি অনন্য পদক্ষেপ। এই আয়োজনের মাধ্যমে গুণী শিল্পীদের কৃতিত্বের স্বীকৃতি প্রদান করা হয়। ১২টি ক্ষেত্র হতে ১০টি ক্ষেত্রে ২০ জন গুণীশিল্পী ও  প্রতিষ্ঠানকে ২০২১ এবং ২০২২ সালের জন্য এই পদক প্রদানের জন্য নির্বাচিত করা হয়েছে। মনোনীত ব্যক্তি/ প্রতিষ্ঠানকে ১টি করে বাংলাদেশ শিল্পকলা একাডেমি-এর নাম এবং মনোগ্রাম সম্বলিত স্বর্ণ পদক, সনদপত্র এবং এক লাখ টাকার চেক প্রদান করা হয়ে থাকে।
গবেষণা ও প্রকাশনা বিভাগের ব্যবস্থাপনায় ২০১৩ সাল থেকে ‘শিল্পকলা পদক’ প্রদান করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat