×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৪-০৩-২১
  • ৫৭০৬৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দনিয়া কলেজ ও দনিয়া পাঠাগারের যৌথ উদ্যোগে দ্বিতীয় গ্রন্থপাঠ কর্মসূচির উদ্বোধন  হয়েছে আজ। 
দনিয়া কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দনিয়া কলেজের অধ্যক্ষ আলমগীর মিয়া।  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দনিয়া পাঠাগারের পাঠক ও বিগত বইপাঠ প্রতিক্রিয়ার বিজয়ী ফারহানা হাফসা।  বিশেষ অতিথি হিসেবে ছিলেন আদিত্য প্রকাশনীর স্বত্বাধিকারী খান নজরুল ইসলাম হান্নান। স্বাগত বক্তব্য রাখেন দনিয়া পাঠাগারের সভাপতি মো. শাহনেওয়াজ । গ্রন্থপাঠ সমন্বয়ক ইরফান শেখ পাঠ প্রতিক্রিয়ার নিয়মাবলী নিয়ে বক্তব্য রাখেন। 
এবারের গ্রন্থপাঠ কর্মসূচির আওতায় নির্বাচিত বইগুলো হলো  বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত তারানাথ তান্ত্রিক, সুনীল গঙ্গোপাধ্যায় রচিত সেই সময় এবং হুমায়ূন আহমেদ রচিত জোছনা ও জননীর গল্প। এ বইগুলোর মধ্যে শিক্ষার্থীরা নিজেদের পছন্দমত একটি বই বেছে নিয়েছে। আগামী ৪০ দিন সময়ে বইগুলো পাঠ করে তারা তাদের পাঠ প্রতিক্রিয়া ব্যক্ত করবে।
এই কর্মসূচির মূল উদ্দেশ্য বর্তমান প্রজন্মকে পাঠাগারমুখী করে গড়ে তোলা। যাতে করে ভবিষ্যৎ প্রজন্ম সাহিত্যের জগতের সাথে পরিচিতি লাভ করতে পারে এবং একই সাথে বাংলাদেশের ইতিহাস সম্পর্কে তাদের ধারণা জন্মায়। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন অতিথিরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat