×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৪-০৪-১১
  • ৩৪৩৪০২০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চাঁদপুর পৌরসভাসহ জেলা জুড়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। ঈদ উদযাপন কমিটির গৃহীত সিন্ধান্তে জেলা সদরে পৌর এলাকার ২০টি স্থানে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) পৌরসভার ব্যবস্থাপনায় সকাল ৮টায় প্রধান জামায়াত অনুষ্ঠিত হয় পৌর ঈদগাহ মাঠে। এখানে নামাজের ইমামতি করেন মাওলানা আবদুল্লাহ মো. হাসান। জেলা প্রশাসক, সরকারি কর্মকর্তা, মেয়রসহ রাজনৈতিক নেতারা এই জামায়াতে অংশগ্রহণ করেন।
শহরের বড় ঈদের জামায়াত অনুষ্ঠত হয় চাঁদপুর স্টেডিয়াম মাঠে। সকাল পৌঁনে ৮টায় অনুষ্ঠিত এই জামায়াতে নামাজের ইমামতি করেন চাঁদপুর সদর উপজেলা জামে মসজিদের খতিব মাওলানা কেফায়েত উল্লাহ। এই ঈদগাহ মাঠের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আয়োজক কমিটির সভাপতি অ্যাড. সেলিম আকবর।
চাঁদপুর সরকারি কলেজ মাঠে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয় সকাল সোয়া ৮টায়। ইমামতি করেন হাফেজ মাওলানা মো. নিজামুল হক। সকাল সাড়ে ৮টায় ঈদের নামাজের জামায়াত অনুষ্ঠিত হয় চাঁদপুর পুলিশ লাইনস মাঠে। সেখানে ইমামতি করেন মাওলানা আব্দুস সালাম। সেখানে পুলিশ সুপারসহ উর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা নামাজে অংশগ্রহণ করেন। নামাজ শেষে পুলিশ সুপার কর্মকর্তাদের সাথে কুশল বিনিময় করেন।
শহরের পুরাণ বাজার মধুসূধন উচ্চ বিদ্যালয় মাঠে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয় সকাল সোয়া ৮টায়। সেখানে নামাজের ইমামতি করেন মুফতি ইব্রাহীম খলিল মাদানী।
এছাড়াও জেলার হাজীগঞ্জ উপজেলার ঐতিহাসিক বড় মসজিদে সকাল ৭টায়, সকাল ৮টায় ও সকাল ১০টায় তিনটি পৃথক ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এখানেও হাজার হাজার মুসল্লী ঈদের জামায়াতে অংশগ্রহন করেন।
প্রথম জামায়াতের ইমামতি করেন মুফতি মো. আবদুর রউফ, দ্বিতীয় জামায়াতে ইমামতি করেন মাওলানা হাফেজ মো.আনাছ ও শেষ জামায়াতে ইমামতি করেন মাওলানা হাফেজ মো.এমদাদ উল্লাহ।
আবহাওয়া অনুকুলে থাকায় এ বছর চাঁদপুর জেলা জুড়ে প্রত্যেকটি ঈদের জামায়াত খুবই সুন্দর পরিবেশে সম্পন্ন হয়। ছোট-বড়, ধনী-গরীব সকলে একত্রিত হয়ে ঈদের জামায়াতে নামাজা আদায় করেন। নামাজ শেষে একে অপরের সাথে কুশল বিনিময় এবং কোলাকুলি করেন। এই বছর জেলা জুড়ে ছোট বড় দেড় হাজারের মতো ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat