×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৫-১০-৩০
  • ৩৪৪৫৭৪৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আজ সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কৃষি উপদেষ্টা। ছবি: পিআইডি
সার ব্যবস্থাপনা সংক্রান্ত নীতিমালা ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, সারের কোনো সংকট নেই। কৃষকের জন্য নির্ধারিত দামে সার দেয়া হবে। আমদানি মূল্য বাড়লেও সরকার ভর্তুকি দেবে। পাশাপাশি আগামী ২৫ বছরের জন্য খাদ্য ফসল উৎপাদনের দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেয়া হচ্ছে।

তিনি আজ সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন।

কৃষি উপদেষ্টা বলেন, আমরা কৃষি জমি সুরক্ষা আইন করার উদ্যোগ নিয়েছি, যেন ভবিষ্যতে কৃষিজমি নির্বিচারে দখল বা ব্যবহার পরিবর্তন রোধ করা যায়।

তিনি বলেন, আবহাওয়া অনুকূলে থাকলে এবার আমন ধানের বাম্পার ফলন হবে। আমন ধান কাটা শুরু হয়েছে। আবহাওয়া শেষ পর্যন্ত অনুকূলে থাকলে ভালো ফলন আশা করছি। তবে আলুর অতিরিক্ত উৎপাদনের কারণে দাম কমে গেছে, ফলে কৃষক লোকসানের মুখে পড়েছেন। এতে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

পেঁয়াজের উৎপাদন এবার ভালো। আমদানি করতে হচ্ছে না। 

উপদেষ্টা আরও জানান, শীতকালীন সবজি বাজারে আসা শুরু হয়েছে, ফলে দাম ধীরে ধীরে কমবে। গতবারের তুলনায় এবার প্রায় দ্বিগুণ আলু রপ্তানি হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এবার সবজির দাম নাগালের মধ্যে থাকবে।

এ সময় কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়া উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat