×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০১৭-০৩-০৯
  • ৯০৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিজিএমইএর ভবন ভাঙার বিষয়ে পদক্ষেপ নিতে রাজউক চেয়ারম্যানকে আইনি নোটিশ
নিজস্ব প্রতিনিধি:-রাজধানীর হাতিরঝিল এলাকায় পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর ভবন ভাঙার বিষয়ে পদক্ষেপ নিতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যানকে আইনি নোটিশ দেওয়া হয়েছে।সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরসেদ আজ বৃহস্পতিবার ডাকযোগে রাজউকের চেয়ারম্যানকে এ নোটিশ পাঠান। নোটিশে উল্লেখ করা হয়, ৯০ দিনের মধ্যে ভবন ভাঙতে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে বিজিএমইএর আপিল খারিজ হয়ে গেছে। আদালতের রায়ে বলা হয়, বিজিএমইএ তাদের ভবন না ভাঙলে রাজউককে ভবন ভাঙতে হবে।রায়ের অনুলিপি পাওয়ার ৯০ দিন শেষ হয়ে যায় ২৮ ফেব্রুয়ারি। এর পরও রাজউক চেয়ারম্যান ভবন ভাঙতে কার্যকর পদক্ষেপ নেয়নি। এটি আদালতের রায়ের প্রতি অশ্রদ্ধা ও আদেশ অমান্য করার শামিল।নোটিশে বলা হয়, ‘এ নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে বিজিএমইএ ভবন ভাঙার জন্য পদক্ষেপ গ্রহণ করে আমাকে (মনজিল মোরসেদ) অবহিত করবেন। অন্যথায় আপিল বিভাগে আপনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হবে।’গত ৫ মার্চ বিজিএমইএর বহুতল ভবন ভাঙার বিষয়ে করা পুনর্বিবেচনার আবেদন (রিভিউ) খারিজ করে দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে ভবনটি ভাঙা ছাড়া আর কোনো পথ থাকল না।ভবনটি কত দিনের মধ্যে ভেঙে সরিয়ে নিতে পারবে, সে বিষয়ে বিজিএমইএ কর্তৃপক্ষকে ৯ মার্চের মধ্যে আবেদন করতে বলা হয়েছিল। ওই দিন এ আবেদন নিষ্পত্তি করা হবে বলে জানিয়েছিলেন আদালত।গত বছরের ৮ ডিসেম্বর রিভিউ আবেদন দায়ের করে বিজিএমইএ। এর আগে গত বছরের ৮ নভেম্বর বিজিএমইএ ভবন ভাঙার বিষয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়।ওই রায়ে বলা হয়, অবিলম্বে ভাঙতে হবে এই বহুতল অবৈধ ভবন। ভবন ভাঙার যাবতীয় খরচ বিজিএমইএকেই বহন করতে হবে। বিজিএমইএ না ভাঙলে রায়ের কপি পাওয়ার ৯০ দিনের মধ্যে রাজউককে ভবনটি ভেঙে ফেলার নির্দেশ দেন আপিল বিভাগ। এ জন্য যে অর্থ প্রয়োজন, তা বিজিএমইএর কাছ থেকে নিতে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat