×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২১-০৭-০৫
  • ৪৬৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তি গোটা বাঙ্গালি জাতির জন্যেও বিশ্ব দরবারে এক বিরাট সন্মানের বিষয়। এ কারণে বঙ্গবন্ধু ও বিশ্ব শান্তিকে প্রতিপাদ্য করে এবছর ডিসেম্বর মাসে বাংলাদেশ সরকারের উদ্যোগে ঢাকায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক শান্তি সম্মেলন তাৎপর্য বহন করবে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে রাষ্ট্রীয় কর্মসূচি প্রসঙ্গে বাংলাদেশ শান্তি পরিষদের এক ভার্চূয়াল আলোচনা সভায় এ অভিমত ব্যক্ত করা হয়। বাংলাদেশ শান্তি পরিষদের সভাপতি মোজাফফর হোসেন পল্টুর সভাপতিত্বে সভাটি আজ দুপুরে অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন বাংলাদেশ শান্তি পরিষদের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান খান, সভাপতি মন্ডলীর সদস্য অধ্যাপিকা মাহফুজা খানম, মুজাহিদুল ইসলাম সেলিম, হাসানুল হক ইনু, এডভোকেট এস এম এ সবুর, ডা. শাহাদাত হোসেন, পার্থসারথী চক্রবর্তী, এম্বাস্যাডর মমতাজ হোসেন, নাজমুল হক প্রধান, ফজলে হোসেন বাদশা, উপদেষ্টা মন্ডলীর সদস্য মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক মেজর (অবঃ) সামসুল আরেফিন, সাবেক এম পি বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ, সম্পাদক মন্ডলীর সদস্য এডভোকেট হাসান তারিক চৌধুরী প্রমুখ।
বাংলাদেশ শান্তি পরিষদ নেতৃবৃন্দ বিশ্ব শান্তি, স্বাধীনতা ও গণতন্ত্রের সংগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তারা বলেন, ১৯৭১ সালে হানাদার পাকিস্তানী বাহিনীর বিরুদ্ধে বাঙ্গালি জাতির মুক্তিযুদ্ধ শুধু স্বাধীনতা এবং আত্মনিয়ন্ত্রণ অধিকারের লড়াই ছিল না। এ লড়াই ছিল দখলদার পাকিস্তানী বাহিনী এবং সা¤্রাজ্যবাদের বিরুদ্ধে শান্তিকামী মানুষের লড়াই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন সেই শান্তির লড়াইয়ের প্রধান নেতা।
নেতৃবৃন্দ বলেন, বিশ্ব শান্তি পরিষদ ১৯৭২ সালের ২৩ মে অত্যন্ত ন্যায্য কারণেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিশ্ব শান্তি এবং স্বাধীনতার লড়াইয়ে অবদান রাখার জন্য জুলিও কুরি শান্তি পদক এর মতো বিরল আন্তর্জাতিক সন্মানে ভূষিত করে। বঙ্গবন্ধুর এই ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তি গোটা বাঙ্গালি জাতির জন্যেও বিশ্ব দরবারে এক বিরাট সন্মানের বিষয়। বঙ্গবন্ধু ও বিশ্ব শান্তিকে প্রতিপাদ্য করে এবছর ডিসেম্বর মাসে ঢাকায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক শান্তি সম্মেলন বিরাট তাৎপর্য বহন করবে। সভায় মধ্যপ্রাচ্যে শান্তির পক্ষে বাংলাদেশের অবস্থান আরও জোরদার করার আহ্বান জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat