×
ব্রেকিং নিউজ :
রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিডিআর এর নাম পুনর্বহাল করা হবে : তারেক রহমান নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জুড়ে রাজনৈতিক জাগরণ সৃষ্টি হয়েছে : গোলাম পরওয়ার গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান প্রধান তথ্য কর্মকর্তার নওগাঁয় নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা এই নির্বাচন আগামীর বাংলাদেশের ভিত্তি : চট্টগ্রামের ডিসি ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ আমার সীমাবদ্ধতা আছে: মিথিলা তারেক রহমানের নীরব মানবিক দিক নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : সালাহউদ্দিন আহমদ শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০২৩-০৩-২২
  • ৪৯৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী ৭ এপ্রিল থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। 
আগামী ২২ এপ্রিল পবিত্র ঈদুল ফিতর ধরে এই টিকিট বিক্রি করা হবে। এবারও ট্রেনের টিকিট কাটতে লাগবে জাতীয় পরিচয়পত্র। আর সকল টিকিট বিক্রি হবে অনলাইনে।
আজ বুধবার দুপুরে রেল ভবনের সম্মেলনে কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
তিনি বলেন, ‘আসছে পবিত্র ইদুল ফিতর উপলক্ষে ট্রেন যাত্রীদের জন্য আগামী ৭ এপ্রিল থেকে আগাম টিকিট বিক্রি শুরু করবে বাংলাদেশ রেলওয়ে। এদিন টিকিট কেটে ১৭ এপ্রিল যাতায়াত করতে পারবেন যাত্রীরা। ঈদ পরবর্তী টিকিট বিক্রি শুরু হবে ১৫ এপ্রিল।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৭ এপ্রিলের টিকিট ৭ এপ্রিল, ১৮ এপ্রিলের টিকিট ৮ এপ্রিল, ১৯ এপ্রিলের টিকিট ৯ এপ্রিল, ২০ এপ্রিলের টিকিট ১০ এপ্রিল এবং ২১ এপ্রিলের টিকিট ১১ এপ্রিল বিক্রি হবে। ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ২২, ২৩ ও ২৪ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে। 
অন্যদিকে ঈদ শেষে ফিরার জন্য ১৫ এপ্রিল থেকে টিকিট বিক্রি শুরু হবে। ২৫ এপ্রিল যাতায়াতের টিকিট পাওয়া যাবে ১৫ এপ্রিল, ২৬ এপ্রিলের টিকিট কাটতে হবে ১৬ এপ্রিল, ২৭ এপ্রিলের টিকিট কাটতে হবে ১৭ এপ্রিল, ২৮ এপ্রিলের  টিকিট কাটতে হবে ১৮ এপ্রিল, ২৯ এপ্রিলের টিকিটি কাটতে হবে ১৯ এপ্রিল এবং ৩০ এপ্রিলের টিকিট কাটতে হবে ২০ এপ্রিল।
এবারের ঈদের শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে জানিয়ে রেলমন্ত্রী বলেন, কমলাপুরে গিয়ে টিকিটের জন্য যাত্রীদের যেন ঘুরতে না হয় এবং তারা যেন বাসায় বসে টিকেট কাটতে পারে সেজন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 
নুরুল ইসলাম সুজন বলেন, এবার ঈদে ঢাকা থেকে বহির্গমন ট্রেনে প্রতিদিন মোট আসন সংখ্যা হবে ২৫ হাজার ৭৭৮টি। এছাড়া ঢাকা ও জয়দেবপুর থেকে তিনটি ঈদ স্পেশাল ট্রেনে আরও তিন হাজার আসনের টিকেটও অনলাইনেই বিক্রি করা হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ঈদের চাঁদ দেখার ওপরে নির্ভর করে ঈদের আগের দিন পর্যন্ত সকল আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক ডে অফ প্রত্যাহার করা হবে। ঈদ উপলক্ষে অতিরিক্ত চাহিদা মেটাতে মোট ৫৩টি যাত্রীবাহী কোচ সার্ভিসে যুক্ত করার পরিকল্পনা করা হয়েছে। অতিরিক্ত চাহিদা মেটাতে ২১৮টি লোকোমোটিভ যাত্রীবাহী ট্রেন ব্যবহার করা হবে। এছাড়া বিনা টিকিটে ভ্রমণ, রেলে নাশকতামূলক কর্মকান্ড ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে। থাকবে ভ্রাম্যমান আদালতও। আর এসব মনিটর করতে একটি সেল গঠন করা হবে।
নুরুল ইসলাম সুজন বলেন, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো যাত্রীদের ভ্রমণের সুবিধার্থে ৯ জোড়া বিশেষ ট্রেন পরিচালনা করবে রেলওয়ে। ট্রেনগুলো হলো- চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম রুটে চাঁদপুর ঈদ স্পেশাল-১ ও ৩, চাঁদপুর-চট্টগ্রাম-চাঁদপুর রুটে চাঁদপুর ঈদ স্পেশাল-২ ও ৪, ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা রুটে দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল ৬, চট্টগ্রাম-ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ময়মনসিংহ ঈদ স্পেশাল, সিলেট-চাঁদপুর-সিলেট রুটে ঈদ স্পেশাল-১০, ঢাকা-চিলাহাটি-ঢাকা রুটে ঈদ স্পেশাল ১৪ ও ১৫ এবং পঞ্চগড় রুটে ঈদ স্পেশাল-১ ও ২।
অন্যদিকে শুধু শোলাকিয়ায় ঈদের নামাজের যাত্রীদের জন্য ভৈরববাজার -কিশোরগঞ্জ-ভৈরববাজার রুটে শোলাকিয়া ঈদ স্পেশাল-১১ ও শোলাকিয়া ঈদ স্পেশাল-১২ এবং ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে শোলাকিয়া ঈদ স্পেশাল-১৩ ও ১৪ চলবে।
এ সময় আন্ত:দেশীয় মিতালী এক্সপ্রেস ট্রেন ১৮ থেকে ২৭ এপ্রিল এবং মৈত্রী এক্সপ্রেস ট্রেন ২০ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। তবে আন্ত:দেশীয় বন্ধন এক্সপ্রেস ট্রেন যথারীতি চলাচল করবে। 
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মো. হুমায়ুন কবীর, রেলওয়ের মহাপরিচালক মো. কামরুল আহসান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat