×
ব্রেকিং নিউজ :
বিটিসিএল এমভিএনও সিম এবং ট্রিপল প্লে সেবার উদ্বোধন ‘বন্দরে ধর্মঘটের ইস্যুতে সরকার হার্ডলাইনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে’ বিএনপির ৭ নেতার বহিষ্কার আদেশ প্রত্যাহার যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য শুল্ক সমন্বয়ে ২৫টি বোয়িং কেনার প্রস্তাব বিমানের সারাদেশে গণভোট ও নির্বাচন-২০২৬ সম্পর্কে প্রচার করছে তথ্য মন্ত্রণালয় : তথ্যসচিব আন্তর্জাতিক শ্রমবাজারে সুনাম বজায় রাখতে সার্টিফিকেশন জালিয়াতি রোধে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার নাইজেরিয়ায় তিন দিনব্যাপী হামলায় ৫১ জন অপহৃত, নিহত ৩ নির্বাচনে জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা কঠোর হস্তে দমনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার উ.কোরিয়ায় চলতি মাসের শেষ নাগাদ ডব্লিউপিকে’র দলীয় কংগ্রেস সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ
  • প্রকাশিত : ২০২৬-০২-০৮
  • ৬৬৫৪৪৮০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মরক্কোর প্রধানমন্ত্রী আজিজ আখননুশ তার দলের নেতৃত্বে পুনর্নির্বাচনে প্রার্থী হবেন না। শনিবার তিনি এ কথা জানিয়েছেন।

আখননুশের এই সিদ্ধান্তের ফলে চলতি বছরের সংসদ নির্বাচনে তার দল জয়ী হলেও সরকার প্রধান হিসেবে তার ফেরা আর সম্ভব হবে না।

রাবাত থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

২০২১ সাল থেকে মরক্কোর সরকার পরিচালনা করে আসছেন আখননুশ। তবে গত বছরের শেষ দিকে স্বাস্থ্য ও শিক্ষা খাতে ব্যাপক সংস্কারের দাবিতে জেন জি প্রজন্মের আন্দোলনের মুখে তার পদত্যাগের দাবিও জোরালো হয়ে ওঠে।

উপকূলীয় শহর এল জাদিদায় দলের এক সমাবেশে আখননুশ তার ন্যাশনাল র‌্যালি অব ইন্ডিপেনডেন্টস (আরএনআই) পার্টিকে বলেন, তিনি গুরুত্বের সঙ্গে ও গভীরভাবে ভেবে সরে দাঁড়ানোর সিদ্ধান্তটি নিয়েছেন।
মরক্কোর প্রচলিত রীতি অনুযায়ী, সংসদ নির্বাচনে যে দল জয়ী হয়, সেই দলের নেতাকেই প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন রাজা ষষ্ঠ মোহাম্মদ।

পরবর্তী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সেপ্টেম্বরের শেষ দিকে।

সমাবেশে আখননুশ তার শাসনামলের সাফল্যের কথা তুলে ধরেন। 

তিনি বলেন, কোভিড-১৯ মহামারির পর অর্থনৈতিক পুনরুদ্ধার, প্রবৃদ্ধি ও সামাজিক কর্মসূচিতে তার সরকার ভূমিকা রেখেছে। এসবের মধ্যে রয়েছে স্বাস্থ্য সেবার আওতা সম্প্রসারণ ও নিম্ন আয়ের পরিবারগুলোর জন্য সহায়তা।

তবে ৬৪ বছর বয়সী এই ধনাঢ্য ব্যবসায়ী মরক্কোর অন্যতম বৃহৎ জ্বালানি স্টেশন নেটওয়ার্ক আফ্রিকিয়ার মালিকানা নিয়ে স্বার্থের সংঘাতের অভিযোগে সমালোচিত হয়েছেন।

গত সেপ্টেম্বরে আখননুশের পদত্যাগের দাবিতে তরুণদের নেতৃত্বে  শুরু হওয়া বিক্ষোভ ছড়িয়ে পড়ে। 

ওই আন্দোলনের পর সরকার শিক্ষা ও স্বাস্থ্য খাতে আরও অর্থ বরাদ্দের অঙ্গীকার করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat