×
ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৫-০৩-১৫
  • ৪৩৪৫৩৬৭৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ধর্ম উপদেষ্টা অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, সমাজ পরিবর্তনে ইসলামি সাহিত্য দিক নির্দেশনার কাজ করে।

আজ শনিবার বিকালে জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সালিহা পাবলিকেশন্স আয়োজিত মোড়ক উন্মোচন ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

কোরআন ও হাদিসের আলোকে প্রাত্যহিক জীবন পরিচালনার ওপর গুরুত্বারোপ করে ধর্ম উপদেষ্টা বলেন , এর মাধ্যমে আমাদের পারিবারিক জীবন  ও সমাজ জীবন উদ্ভাসিত করতে হবে।

তিনি বলেন, বর্তমান সময়ে ওলামা কেরামগণ বিশেষ করে কওমী ওলামা কেরামগণ অনুবাদ সাহিত্যে অসামান্য অবদান রেখে চলেছেন। তাঁরা সাবলীল ঝরঝরে অনুবাদ করছেন যা বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করছে। ভারতে ওলামা কেরামগণ উর্দু সাহিত্যে পুরস্কৃত হয় উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতে বাংলা অনুবাদ সাহিত্যের জন্য পুরস্কারের ব্যবস্থা করা হবে। এসময় ইসলামিক ফাউন্ডেশন থেকে সেরা সিরাত লেখককে পুরস্কৃত করার উদ্যোগের কথাও জানান তিনি।

ধর্ম উপদেষ্টা বলেন, বাংলাদেশে  ৬৪ হাজার ইমাম আছেন যারা ইমাম একাডেমি থেকে প্রশিক্ষণ নিয়েছেন। সেখান থেকে একজন ইমাম ও মুয়াজ্জিনকে ঢাকায় এনে পুরস্কৃত করার আশা প্রকাশ করে তিনি বলেন, যারা সিরাতে রাসুল (সা:) এর ওপর মৌলিক কিতাব লিখেছেন অথবা অনুবাদ করেছেন আমরা তাদেরকেও অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করতে চাই।

তিনি বলেন, সালিহা পাবলিকেশন্স ধর্মীয় বই প্রকাশে এগিয়ে আসলে বাংলা অনুবাদ সাহিত্যের গুণগত পরিবর্তন আসবে। যে সকল আলেম ওলামাদের বিভিন্ন ভাষায় পারঙ্গমতা আছে সৃজনশীলতা আছে তাদের দিয়ে ইসলামের গুরুত্বপূর্ণ বইগুলোকে অনুবাদ করার উদ্যোগ নেয়া হচ্ছে বলে উল্লেখ করেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

সালিহা পাবলিকেশন্স এর সভাপতি মো: হুমায়ুন কবীর চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সালিহা পাবলিকেশন এর সিইও মুফতী মঈনুদ্দিন তৈয়বপুরী।

পরে উপদেষ্টা বিখ্যাত তাফসীর গ্রন্থ সফওয়াতুত তাফাসীর বাংলা অনুবাদ (চতুর্থ খন্ড ) ও নিজের লেখা ড. আ ফ ম খালিদ রচনা সমগ্র এর মোড়ক উন্মোচন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat